বাংলাদেশের খবর

আপডেট : ২২ October ২০২১

নির্মাতা-অভিনেতা কায়েস চৌধুরী আর নেই


দেশের স্বনামধন্য নির্মাতা, অভিনেতা ও নাট্যকার কায়েস চৌধুরী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে নিজ বাসভবনে মারা যান তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

তিনি জানান, কায়েস চৌধুরী কিডিনি রোগে ভুগছিলেন। মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সবাই কায়েস ভাইয়ের জন্য দোয়া করবেন।

দীর্ঘদিন ধরেই একজন নির্মাতা ও অভিনেতা হিসেবে কাজ করছেন কায়েস চৌধুরী। একজন নাট্যকার হিসেবেও তিনি উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় নাটক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১