আপডেট : ২৩ October ২০২১
টাঙ্গাইলে রিজার্ভ ট্যাঙ্কি পরিস্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিক মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিার মো. ইদ্রিস। নিহত মাসুদ (৩৫) পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লার ছেলে। অপরজন টাঙ্গাইল সদরের খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)। উভয়ে সম্পর্কে মামা ভাগ্নে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দেওজান গ্রামের ফজলুল হকের বাড়িতে নির্মানাধিন পানির রিজার্ভ ট্যাঙ্কি পরিস্কার করতে গিয়ে ওই দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। শনিবার সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌছে লাশ দুটি উদ্ধার করে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ট্যাঙ্কি থেকে ফ্যায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাঙ্কির ভেতরে অতিরিক্ত গ্যাসের কারনে তাদের মৃত্যু হয়েছ। এরপর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১