বাংলাদেশের খবর

আপডেট : ২৫ October ২০২১

মির্জাপুরে দুস্থদের মাঝে প্রবাসীর অর্থ ও খাদ্য সহায়তা প্রদান


টাঙ্গাইলের মির্জাপুরে দক্ষিণ আফ্রিকা প্রবাসী শাহ্ আলমের নিজ অর্থায়নে বাঁশতৈল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫’শ গরীব-দুস্থদের মাঝে জনপ্রতি নগদ ১ হাজার করে টাকা ও খাবার বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়।

এতে শাহ আলমের বাবা হাজী মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. কাদের সিকদার, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন দেওয়ান, বাঁশতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ও শামছুল আলম, বাঁশতৈল ফাঁড়ির ইন্সপেক্টর সাখাওয়াত হোসেনসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে ইউনিয়নের ১৫শ জনগণের মাঝে টাকা ও খাবার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও একইস্থানে গণভোজের আয়োজনও করা হয়। এ আয়োজনে এলাকার আরো ১৫শ’র অধিক জনগণ অংশ নেয়। এসময় টাঙ্গাইল-০৭ আসনের এম.পি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের সুস্থ্যতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১