বাংলাদেশের খবর

আপডেট : ২৫ October ২০২১

দেরিতে পৌঁছানোয় ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর


মুন্সিগঞ্জের শ্রীনগরে ফায়ার সার্ভিসের গাড়ি অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোর কারণে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করেছে স্থানীয় জনতা।

জানাগেছে, আজ সোমবার (২৫ অক্টোবর) ভোররাত রাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার বাড়ৈগাও এলাকার একটি চায়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে সম্পূর্ণ পুড়ে যায় চায়ের দোকানসহ পাশের একটি কম্পিউটার ও একটি কসমেটিকসের দোকান। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় মুন্সিগঞ্জের শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এ সময় দেরিতে পৌঁছানোর অভিযোগে উত্তেজিত লোকজন ফায়ার সার্ভিসের গাড়িতে ঢিল ছুড়ে ভাঙচুর চালান। এতে বাধ্য হয় ঘটনাস্থল থেকে ফিরে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহফুজ রিবেন বলেন, বাড়ৈর গাও এলাকায় একটি চায়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা রাত ৩টা ২২ মিনিটের সময় খবর পাই। ঘটনাস্থল কাছাকাছি হওয়ায় ৩টা ৩৪ মিনিটের সময় আমরা ঘটনাস্থলে পৌঁছি।

এ সময় বাজারে জড়ো হওয়া প্রচুর সংখ্যক উত্তেজিত জনতার কারণে আগুন নেভানোর কাজ করতে পারিনি আমরা। পরে ওই স্থানে জড়ো হওয়া জনতা ফায়ার সার্ভিসের গাড়িতে ঢিল ছুড়ে ভাঙচুর চালান। এতে গাড়ির একপাশের কাঁচ ভেঙে যায়। পরিস্থিতি বেসামাল দেখে উপস্থিত পুলিশ সদস্যদের পরামর্শে আমরা ফিরে আসি। পরে আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করিয়া উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে চাইলে এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের গাড়ির যে ক্ষতি হয়েছে তা সংস্কারের জন্য ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে তাই আমরা আর কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করিনি ।বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়ে গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১