বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০২১

কর্ণফুলী মাল্টিপারপাসের এমডিসহ গ্রেপ্তার ১০


প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর পল্লবীর কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাকিল আহমেদসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর ১১ নম্বর নান্নু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ইমরান খান বলেন, এ বিষয়ে আজ (মঙ্গলবার) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১