বাংলাদেশের খবর

আপডেট : ২৭ October ২০২১

যানবাহনসহ পাটুরিয়ায় ডুবে গেলো ফেরি


মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে রো রো আমানত শাহ নামের একটি ফেরির ডুবির ঘটনা ঘটেছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরিটিতে পণ্যবাহী ট্রাক ও বেশকিছু যানবাহন ছিল। এক পর্যায়ে ৪-৫টি যানবাহন ফেরি থেকে নেমে গেলে এর একপাশ কাত হয়ে ধীরে ধীরে পানিতে তলিয়ে যেতে থাকে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কোনো ধরনের হতাহতের খবর জানা যায়নি। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১