আপডেট : ২৮ October ২০২১
মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিষয়টি সংবিধানে যুক্ত করার দাবিতে রিট আবেদন করা হয়েছে। রিটে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিষয়টি সংবিধানে যুক্ত করার নির্দেশনা চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিষয়টি গণামধ্যমকে নিশ্চিত করেন রিটকারীদের পক্ষের আইনজীবী হাসনাত কাইয়ুম। ওই রুলে সংবিধানের সঙ্গতিপূর্ণ স্থানে কেন মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিষয়টি যুক্ত করা হবে না তা জানতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আবুল বাশারসহ ৬ জন বীর মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী আবেদা গুলরুখ ও নাসরিন এই রিটের আবেদন দায়ের করেন। আইনজীবী হাসনাত কাইয়ুম বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫০ বছর পরও মুক্তিযুদ্ধ নিয়ে সংবিধানে কোনো কিছু সংযোজন করা হয়নি। তাই আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষে এই রিট দায়ের করেছি। আমাদের ‘মুক্তিযুদ্ধ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা’ এই ২টি শব্দ সংবিধানের কোথাও নেই। শব্দ দু’টি সংবিধানের সুবিধাজনক ও সঙ্গতিপূর্ণ স্থানে বসানোর দাবি জানিয়ে রুল জারির নির্দেশনা চেয়েছি। রিটটি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১