আপডেট : ২৮ October ২০২১
রংপুরের পীরগঞ্জে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১০ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে এলাহী খান এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাত্র শিবির গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা নেতা মামুন মণ্ডল ও ওমর ফারুক ওরফে সনেটসহ ১০ আসামিকে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহবুবার রহমান বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে দেওয়ার আবেদন জানালে বিজ্ঞ বিচারক তাদের প্রত্যেককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও বলেন, পীরগঞ্জ সহিংসতার মামলায় গ্রেপ্তারকৃত ১৩ আসামিকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়। এ সময় তাদের মধ্যে রাশেদ নামে একজন স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। পরে বাকি ১২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১