আপডেট : ২৮ October ২০২১
আশুলিয়ার ডিস ব্যবসায়ী ইলিম সরকারের (৪২) চাঞ্চল্যকর হত্যাকাণণ্ডে জড়িত আরো এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার(২৮ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পিবিআই এর উপ-পরিদর্শক(এসআই) সালেহ ইমরান। বুধবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম ওরফে ইউসুফ (৩১) আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও প্রধান আসামির বন্ধু। এ নিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআই জানায়, নাটোর জেলার গুরুদাসপুর থানার তেলটুপি গ্রামের আঃ সামাদের ছেলে মোঃ রবিউল করিম পিন্টু (৩৫) আশুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন ম্যান হিসেবে চাকুরী করতেন। চাকুরীর সুবাদে ইলিম সরকারের বাসায় বিদ্যুৎ এর মিটার লাগানোর কাজ করতে গিয়ে তার স্ত্রী কেমিলির সাথে ২০১৯ সালে প্রেমের সম্পর্ক গড়ে উঠে পিন্টুর। এদিকে সাইফুল ইসলাম ওরফে ইউসুফ একজন পল্লীবিদ্যুতের ঠিকাদার ব্যবসায়ী। কাজের সুবাদে পিন্টু ও ইউসুফের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। বন্ধু পিন্টুর কথায় তাকে সহায়তা করতেই হত্যাকান্ডে অংশ নেয় ইউসুফ। শুধুমাত্র বন্ধুত্ব রক্ষা করতেই বন্ধুর কাজে সহায়তা করেন ইউসুফ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১