আপডেট : ২৯ October ২০২১
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৩ রানের টার্গেট তাড়া করে মাত্র ৩ রানে হেরে গেছে বাংলাদেশ। এ যেন তীরে গিয়ে তরী ডোবানোর অবস্থা। শেষ ওভারের ১৩ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশ ৯ রানের বেশি করতে পারেনি। শেষ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ রান। আন্দ্রে রাসেলের বলে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ কোনো রান নিতে পারেননি। আজ শুক্রবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ। সাকিব আল হাসানের পর সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে প্রথমবার ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। ৪.৩ ওভারে দলীয় ২১ রানে আন্দ্রে রাসেলের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এ অলরাউন্ডার। সাকিব আউট হওয়ার মাত্র ৮ রানের ব্যবধানে জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে ফেরেন অন্য ওপেনার মোহাম্মদ নাঈম। তার বিদায়ে ২৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ২৯ রানে সাকিব-নাঈম আউট হওয়ার পর দলের হাল ধরেন লিটন-সৌম। তৃতীয় উইকেটে তাড়া ৩১ রানের জুটি গড়েন। আগের বলে বাউন্ডারি হাঁকানোর পর ঠিক পরের বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন সৌম্য সরকার। তার বিদায়ে ১০.৪ ওভারে ৬০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১৩ বলে দুটি চারের সাহায্যে ১৭ রান করেন সৌম্য। দলীয় ৯০ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন মুশফিকুর রহিম। তার বিদায়ে বিপদে পড়ে যাওয়া বাংলাদেশকে পথ দেখান লিটন দাস। তার ৪৩ বলের ৪৪ রানের ইনিংসের পরও ৩ রানে হেরে যায় বাংলাদেশ। এর আগে নিকোলাস পুরান ও রোস্টন চেজের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের আর কম রানেই আটকে রাখার সুযোগ ছিল টাইগারদের সামনে। ইনিংসের শুরু থেকেই উইন্ডিজকে চাপে রাখতে সক্ষম হয় বাংলাদেশ দল। প্রথম ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এরপর আর লাগাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান নিকোলাস পুরান ও রোস্টন চেজ। ২ রানে লাইফ পাওয়া নিকোলাস পুরান ফেরেন ২৩ বলে এক চার ও ৪টি দৃষ্টিনন্দন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪০ রান করে। ২৭ রানে লাইফ পাওয়া রোস্টন চেজ ফেরেন ৩৯ রানে। নিকোলাস পুরান ও রোস্টন চেজের ব্যাটিং তাণ্ডবের কারণেই ৭ উইকেটে ১৪২ রান তুলতে সক্ষম হয় উইন্ডিজ। শুক্রবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল। সুপার টুয়েলভের এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৩৯ রান করে বাংলাদেশে। লাল-সবুজদের হয়ে ১৯ বলে ১৭ রান তুলেন নাঈম শেখ। দুটি চার আসে তার ব্যাট থেকে। তার সঙ্গে ওপেন করতে একটি চার হাঁকিয়ে ১২ বলে ৯ রান তুলেন সাকিব আল হাসান। তিন নম্বরে ব্যাট করে ৪৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন লিটন। চারটি চার আসে তার ব্যাট থেকে। সৌম্য সরকার ১৩ বল খেলে ১৭ রান করে ফিরেন। ৭ বলে ৮ রান তুলেন মুশফিকুর রহিম। সৌম্য দুটি ও মুশফিক একটি চার মারেন। ২৪ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার সঙ্গে ক্রিজে ছিলেন ২ বলে ২ রান করা আফিফ হোসেন। ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, রবি রামপল, আকিল হোসেন প্রত্যেকেই একটি করে উইকেট তুলে নেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৪২ রান তুলেছিল কাইরন পোলার্ডরা। ২২ বলে ৪০ রান তুলেন নিকোলাস পুরান। সাত নম্বরে ব্যাট করতে নেমে চারটি ছক্কা ও একটি চারে ইনিংসটি সাজান তিনি। তাই ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। এছাড়া ৪৬ বলে ৩৯ রান তুলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো খেলতে নামা রোস্টন চেজ। মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট তুলেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১