আপডেট : ৩০ October ২০২১
পাবনার আটঘরিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। আজ শনিবার সকালে থানা চত্তর থেকে একটি র্্যালি বের হয়ে আটঘরিয়া বাজার প্রদক্ষিণ শেষে থানা চত্তরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "মুজিব শতবর্ষে পুলিশিং নীতি' জনসেবা আর সম্পীতি এই স্লোগানকে সামনে রেখে র্্যালি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। সভাপতিত্ব করেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাফিজুর রহমান। আটঘরিয়া থানার তদন্ত কর্মকর্তা নয়ন কুমার সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাইম্মিনুল হোসেন চঞ্চল, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুর ইসলাম মুকুল, সহকারী অধ্যাপক বাবু আক্তার, প্রভাষক শরিফুল ইসলাম রাজু, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক জাহিদুর ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু, চাঁদভা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাবান আলী, শিক্ষার্থী লামিয়া খাতুন, জান্নাতুন ফেরদৌস লামিয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, পুলিশ, আটঘরিয়া কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১