বাংলাদেশের খবর

আপডেট : ৩০ October ২০২১

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৫৬ নেতার পদত্যাগ


ভোলা কমিটি গঠন কে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের  নেতাকর্মীদের মধ্যে আভ্যান্তরীন কোন্দল দেখা দিয়েছে।  যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ভোলায় স্বেচ্ছাসেবক দলের পৌর ও সদর উপজেলা কমিটির গঠনের প্রতিবাদে দলের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করেছেন। শনিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দেলের ৫৬ নেতারা পদত্যাগের ঘোষণা দিয়ে পুনরায় শক্তিশালী কমিটি ঘোষণার দাবী জানান। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোনতাসির আলম রবিন চৌধুরী জানান, কোনো কাউন্সিল ছাড়াই কেন্দ্র থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর ছাড়া শুধুমাত্র কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরে গত ২৮ অক্টোবর ভোলা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি দেখে তারা (পদত্যাগী নেতারা) বিস্মিত ও হতবাক হন।

ত্যাগী নেতা কর্মীরা অভিযোগ করেন, কমিটিতে বিভিন্ন পর্যায়ের নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি । ত্যাগী ও রাজপথের আন্দোলনকারীদের বঞ্চিত করে প্রাণহীন কমিটি দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। 

তাই ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মো: জাকির হোসেন মনির, মো: হাফিজুর রহমান তছলিম, লুকু চৌধুরী, মীর মোস্তাফিজুর রহমান রনি, মো. মুনতাসির আলম রবিন চৌধুরী, এবিএস সালাম, আলামিন মিঝি,যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,কামাল হোসেন,কামাল হোসেন, কামাল মোল্লা,সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন রুবেলসহ  জেলার ২৮ জন নেতারা।

নতুন ঘোষিত সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. নাহিয়ান চৌধুরী,আকবর কমান্ডার, মামুন কমান্ডার, মো: ইব্রাহিমসহ ১১ ও নতুন ঘোষিত পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম রনি, মো. মঞ্জুর আলম, শেখ আবদুল বারেক রিপন, মেহেদি হাসান, মো. আলামিন, মো. মাজেদুল হোসেন, আরিফ হোসেনসহ ১৭ জন নেতারা কমিটি থেকে একযোগে পদত্যাগ করেন। এ সময় পদ বঞ্চিত নেতাকর্মীরার নতুন প্রকাশিত আহবায়ক কমিটি বাতিল করে শক্তিশালী গ্রহণযোগ্য কমিটি দেওয়ার জন্য দাবী জানান। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১