বাংলাদেশের খবর

আপডেট : ৩১ October ২০২১

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৫


রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৩০ অক্টোবর) সকাল ৬টা থেকে রবিবার (৩১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আজ রবিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তার ৪৫ জনের কাছ থেকে ২৪ গ্রাম ২৩৩ পুরিয়া হেরোইন, ৫ হাজার ৬৭২ পিস ইয়াবা, ১ কেজি ৩১৮ গ্রাম ৭১ পুরিয়া গাঁজা ও ১০৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১