বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০২১

রৌমারীতে জাতীয় যুব দিবস পালিত


“দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রসাশন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ‘জাতীয় যুবদিবস’ পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো র‌্যালি, আলোচনাসভা, সফল আত্মকর্মীর মাঝে ক্রেস্ট প্রদান ও যুব ঋণের চেক বিতরণ।

আজ সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা চত্বরে শেষ হয়। পরে দুপুর ১২টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ।

আরও বক্তব্য রাখেন, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আকতারুজ্জামান বাবু, রৌমারী উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আপেল মাহমুদ প্রমূখ।

সভা শেষে যুবদের মাঝে সনদপত্র, যুব ঋণের চেক ও সফল আত্মকর্মী যুবদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১