বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০২১

বুড়িগঙ্গায় নৌকাডুবি, নারী ও শিশুর মৃত্যু


রাজধানীর বুড়িগঙ্গায় মালবাহী নৌযানের ধাক্কায় নৌকা ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন।

আজ সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নৌপুলিশের এসআই আব্দুস সোবহান গণামধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল পৌনে ১০টার দিকে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা থেকে একটি নৌকা ১০ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। খোলামোড়াগামী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। কয়েকজন উঠে আসতে পারলেও দুই নারী ও দুই শিশু নিখোঁজ থাকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। বেলা পৌনে ১টার দিকে তারা নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করেন। এরপর বেলা সোয়া ১টার দিকে আট বছর বয়সী একটি মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়।

মালবাহী নৌযানটি আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মারা যাওয়া ও নিখোঁজ সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের বাসা কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, নিখোঁজ বাকি দুজনকে উদ্ধারে ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১