আপডেট : ০১ November ২০২১
মেহহেরপুর শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই ইকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সদরের বসন্তপুরে আয়োজিত অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার মেহেরপুরবাসির জন্য প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর ব্রেইন চাইল্ড এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব দুর হবে,একই সাথে তথ্য প্রযুক্তিতে বৈদেশিক মুদ্রা অর্জনে একরকম উন্নয়ন সৃষ্টি হবে। এছাড়াও তরুণ উদ্যেক্তরা আইটি ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিসরে কাজ করতে পারে। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বর্তমান প্রতিযোগিতার এই যুগে আমাদের তরুণদের টিকে থাকতে হলে প্রযুক্তি শিক্ষার কোন বিকল্প নেই। সরকার এ জন্যই একটি প্রযুক্তি নির্ভর জাতি গড়ে তুলতে কাজ করে চলেছে। এজন্যই আলোর পথে সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ্জামান, বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী অনিরুদ্ধ, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান,পুলিশ সুপার রাফিউল আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ,সাংবাদিক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। অনুষ্ঠানে ১০জন প্রতিবন্ধীর মাঝে ল্যাপটপ প্রদান করা হয়।
বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্বাবধানে প্রায় ৭৩কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১