বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০২১

ভালুকায় জাতীয় যুব দিবস পালিত


দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ প্রতিপাদ্য নিয়ে ভালুকায় পালিত হলো জাতীয় যুব দিবস।

এ উপলক্ষে আজ সোমবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার বাকীউল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু , পৌর মেয়র ডাঃএ কে এম মেজবাহ উদ্দীন কাইয়ুম. উপজেলা পরিষদের ভাইস চেয়ারারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ,যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সহ আরো অনেকে।পরে দক্ষ যুবক ও যুব মহিলাদের মাঝে প্রশিক্ষন সনদ ও ঋণ বিতরণ করা হয় ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১