আপডেট : ০১ November ২০২১
পেমেন্ট করে অর্ডার দেওয়ার পরও পণ্য না দিয়ে গ্রাহকদের গেটওয়েতে আটকে থাকা অর্থ কেন ফেরত (রিফান্ড) দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সাবরিনা জেরিন এবং এম. আব্দুল কাইয়ূম। গত ২১ অক্টোবর বেসরকারি সংগঠন সিসিএসের পক্ষে এ রিট করা হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিওটিও’র পরিচালক বিভিন্ন মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস, পেমেন্ট গেটওয়ে এসএসএল ওয়্যারলেস, ফস্টার পে এবং সূর্য পে নামক প্রতিষ্ঠানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আবেদনে অর্থ ফেরাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে বিবাদীদের ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং অর্থ ফেরতে প্রয়োজনীয় গাইডলাইন বা নীতিমালা করতে বিবাদীদের ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১