বাংলাদেশের খবর

আপডেট : ০২ November ২০২১

শ্রীমঙ্গলে ১৫ কোটি টাকা ব্যয়ে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন


সিলেট বিভাগের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের বর্মাছড়া চা বাগানে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে শ্রীমঙ্গল সরকারী উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভীত বিশিষ্ট ছয়তলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে।
'সারা দেশে ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন' শীর্ষক প্রকল্পের আওতায় স্কুলটি নির্মাণ হচ্ছে।

আজ সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান  ভানুলাল রায়, শ্রীমঙ্গল  উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার প্রমুখ।

রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বোনার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন প্রমুখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১