বাংলাদেশের খবর

আপডেট : ০৩ November ২০২১

শৈলকুপায় সাপের ছোবলে প্রাণ গেল সাপুড়ের


ঝিনাইদহের শৈলকুপায় সাপের ছোবলে শুকুর আলী (৫৬) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে উপজেলার ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ওই সাপুড়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানেই তার মৃত্যু হয়।

জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির পাশে বিষধর একটি সাপের খোঁজ পেয়ে সেটি ধরে বস্তার ভেতরে ঢুকানোর সময় শুকুর আলীর ডান হাতে ছোবল দেয়। এরপর নিজেই ভ্যান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান শুকুর আলী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১