আপডেট : ০৩ November ২০২১
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় খুনি ছেলে মামুন (২২) পলাতক রয়েছে। নিহত আবুল হাসিম (৪৬) উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের মৃত ছমেদ আলীর পুত্র। ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান সোমবার (১ নভেম্বর) সকালে পারিবারিক বিষয়ে স্ত্রীর সাথে ঝগড়া করছিল আবুল হাসিম। এ সময় মায়ের পক্ষ নিয়ে ছেলে মামুন (২২) বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে বাবা মারাত্মক জখম হয়। তাৎক্ষণিক তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার দিবাগত রাত ২ টায় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১