আপডেট : ০৩ November ২০২১
হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করেছে আদালত।এতে আলোচিত এ মামলার মামলার বিচার শুরু হলো। বুধবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান অভিযোগ গঠন করেন। নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ ধর্ষণ মামলার অভিযোগ গঠনের আবেদন করেন। আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, মামুনুলের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সোনারগাঁও থানায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার মামুনুল হককে বুধবার আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক এই মামলার বিচার শুরুর অনুমতি দেন। এর আগে সকাল ১০টার দিকে মামুনুলকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১