আপডেট : ০৩ November ২০২১
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা শেখ আহমেদ হোসেন মীর্জা আর নেই। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে----রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। বেশ কিছু দিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, বহুগুনাগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়রসহ বিভিন্ন সংগঠন থেকে শোক জানানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১