বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০২১

কলমাকান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত


"মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি" এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনার কলমাকান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৪ নভেম্বর)  বেলা ১১টায় কলমাকান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনে এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হয়।

কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে স্টাফ লিডার মো. এমদাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান। এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শ্রেণি পেশার লোকজনসহ ফায়ার স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে অগ্নি নির্বাপণের সাজ- সরঞ্জাম পরিদর্শন করেন অতিথি বৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১