আপডেট : ০৪ November ২০২১
ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর এবার সড়ক পথে পণ্য ও যাত্রী ভাড়া বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন পরিবহন মালিকরা। ভাড়া না বাড়ানো হলে শুক্রবার (৫ নভেম্বর) থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি লঞ্চ মালিকরা। আগামীকাল বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহাবুব উদ্দিন জানিয়েছেন, লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। আগামীকাল এ বিষয়ে বৈঠক হবে। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেব। বুধবার (৩ নভেম্বর) রাতে জ্বালানি তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ‘লোকসান কমাতে’ দেশের বাজারেও এই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১