আপডেট : ০৫ November ২০২১
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার করা হয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজর আলিকে। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়। দলীয় সূত্র জানায়, সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন ফজর আলি। মনোনয়ন বোর্ড তাকে মনোনয়ন দেয়নি। তবু তিনি দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বদ্ধিতা করছেন। যার কারণে গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা মোতাবেক ফজর আলিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তা অনুমোদনের জন্য আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সত্যতা স্বীকার করে বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া কাউকে ছাড় দেওয়া হবে না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১