আপডেট : ০৫ November ২০২১
দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বাড়ীর শয়ন ঘর থেকে স্বামী-স্ত্রী হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(৫নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের নির্শা পলাশবাড়ী কাজল দিঘি গ্রামে নিজ বাড়ীর শয়ন থেকে তাদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী ফেন্সিয়ারা বেগম (৫৫)। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীরা জানান, নিহত হাফিজুল ইসলাম হাজী মানুষ। তার ছেলে মেয়ে বিবাহ ও চাকরির সুবাদে অন্য জায়গায় থাকেন। বাড়ীতে দুই স্বামী-স্ত্রী থাকেন।আজ সকাল সাড়ে দশটার সময় পাশের গ্রামের এক ব্যক্তি ওই বাড়ীতে গরুর মাংস দিতে আসে। এ সময় তাদের ডাকাডাকি করলেও কোনো সাড়া গেলে জানালা দিয়ে হাফিজুর রহমানের মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের ডেকে আনেন। পরে প্রতিবেশীরা এসে স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১