আপডেট : ০৭ November ২০২১
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে আজ রোববার (৭ নভেম্বর) বিকেলে গুলশানে ফিরোজায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, আজ বিকেলে ম্যাডাম হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৫ অক্টোবর খালেদা জিয়ার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর তার বায়োপসি পরীক্ষা করা হয়। এ বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য তা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয়। গত রোববার বায়োপসি রিপোর্ট মেডিকেল বোর্ড হাতে এসে পৌঁছেছে। দলীয় সূত্রমতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তিনি কিছুটা সুস্থ বোধ করায় তাকে বাসায় নেওয়া হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১