বাংলাদেশের খবর

আপডেট : ০৭ November ২০২১

ইউপি নির্বাচন

দামুড়হুদায় আইন-শৃংখলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


ইউনিয়ন পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ১ নং জুড়ানপুর, ৩ নং কার্পাসডাঙ্গা, ৪ নং কুড়–লগাছি ও ৭ নং দামুড়হুদা এই ৪ টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আইন-শৃংখলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিস ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ রোববার সকাল ১১ টায় দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর, জেলা নির্বাচন অফিসার তারেক আহাম্মেদ, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ও উপজেলা নির্বাচন অফিসার ইসহাক।

৪ টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা তাদের বক্তব্যে নির্বাচনে কারচুপিসহ বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম ও বিশেষ অতিথি পুলিশ সুপার জাহিদুল ইসলাম বক্তব্যে বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হবে। প্রশাসনের পক্ষ্য থেকে নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১