আপডেট : ০৮ November ২০২১
ফতুল্লার ইসদাইর এলাকায় বিসমিল্লাহ রাজ আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বিএসটিআই এর অনুমোদন ছাড়া অবৈধ প্রক্রিয়া ও কাপড়ের রঙ মিশিয়ে আইসক্রীম তৈরীর অভিযোগে আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা অধিদপ্তরের পরিচালক মো: সেলিমুজ্জামান জানান, অবৈধভাবে কারাখানাটিতে স্পেশাল ললি, পিউর লিচি, ম্যাংগবার আইসক্রিম তৈরি ও প্যাকেটে উৎপাদন এবং মেয়াদ উর্ত্তীণের তারিখ ও খুচরা বিক্রয় মূল্য লিপিবদ্ধ না করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১