আপডেট : ০৮ November ২০২১
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের হল রুমে এ আয়োজন করা হয়। এসময় উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের ৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. মাসাদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১