আপডেট : ০৯ November ২০২১
টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবা সেবনকালে তিন মাদকাসক্তকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। আজ মঙ্গলবার দুপুরে পৌরসদরের রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গোড়াই গ্রামের ফজলু মিয়ার ছেলে রাজিব (৩৮), পোষ্টকামুরী গ্রামের বছির উদ্দিনের ছেলে রায়হান (৩৬) ও আটিয়া মামুদপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আনোয়ার (৩২)। অভিযানে টাঙ্গাইল জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। এসিল্যান্ড মো. জুবায়ের হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনকালে তিন যুবককে আটক করে ৬ মাসের জেল ও ১শত করে টাকা জরিমানা করা হয়েছে। আটককৃতদের সাথে থাকা ইয়াবা ধ্বংস করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১