বাংলাদেশের খবর

আপডেট : ১০ November ২০২১

মেহগনি বাগানে পড়ে ছিল নিখোঁজ কৃষকের মরদেহ 


ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ১০দিন পর মিজানুর রহমান মিঠু (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার যুগিপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আজব আলি বিশ্বাসের ছেলে। 

পুলিশ জানায়, গত সোমবার (১ নভেম্বর) রাতের খাবার শেষে ৯টার দিকে বাড়ি থেকে বের হন মিজানুর রহমান মিঠু। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজির পর তার কোনো সন্ধান না পেয়ে ৪ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি করে। বুধবার সকালে গ্রামের একটি মেহগনি বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১