বাংলাদেশের খবর

আপডেট : ১০ November ২০২১

ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার


সিদ্ধিরগঞ্জে ডাস্টবিন থেকে জীবিত এক নবজাককে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রহমত নগর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্থানীয় বাসিন্দা মো. সজল জানান, কান্নার শব্দ শোনে ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানাই। পরে পুলিশকে অবগত করিয়ে উন্নত চিকিৎসার জন্য নবজাতককে ঢামেক হাসপাতালে নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি করি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করেছে। সে চিকিৎসাধীন আছে। নবজাতকের পরিচয় জানার চেষ্টা চলছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১