আপডেট : ১০ November ২০২১
সিদ্ধিরগঞ্জ থেকে একজন ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে র্যাব-১১। পূর্ব নিমাইকাশারী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে গত মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব। আটক ভুয়া পুলিশ কর্মকর্তার নাম মো. জাহিদুল ইসলাম সবুজ ওরফে সজিব। তিনি ওই এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে। র্যাব জানায়, সবুজ নিজেকে আড়াইহাজার থানায় কর্মরত ‘এসআই সজিব’ পরিচয় দিতেন। মানুষের বিশ্বাস অর্জনের জন্য পুলিশের পোশাক পরে ছবি তুলতেন। তাছাড়া পুলিশ লেখা বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি সেট নিয়ে নানা ভঙ্গিমায় ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতেন। তিনি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে একাধিক নারীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করার জন্য মোবাইলে আপত্তিকর ছবি ধারণ করে রাখতে। এসআই সজিব পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে নানা রখম হুমকি দিতেন। তার কাছ থেকে এমন কিছু কল রেকর্ড উদ্ধার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১