বাংলাদেশের খবর

আপডেট : ১০ November ২০২১

ময়মনসিংহে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ৫


ময়মনসিংহের ত্রিশালে বালুভর্তি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিনা, সোহরাব উদ্দিন ও সালাম নবী মারা যান। এর আগে সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কে উপজেলার রামপুর এলাকায় দুর্ঘটনায় কালিমুদ্দিন ও অটোচালক সাত্তার ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন- ত্রিশালের বাবুপুর এলাকার হাজি মো. কালিমুদ্দিন (৮৫) ও একই উপজেলার বীর রামপুর ভাটিপাড়া এলাকার অটোচালক আব্দুস সাত্তার (৪০), বাঘাদাড়িয়া এলাকার মিনা আক্তার (৪৫), চকরামপুর এলাকার সোহরাব উদ্দিন ও বাগান এলাকার সালাম নবী (৩৫)।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ত্রিশাল থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং চারজন আহত হন।
পরে আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন আরও তিনজন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১