বাংলাদেশের খবর

আপডেট : ১১ November ২০২১

বিশ্বজুড়ে আবারও বেড়েছে করোনায় মৃত্যু-শনাক্ত


গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ৭ হাজার ৬৪৩ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ২৫ জন। এর আগে গতকাল (বুধবার) ৭ হাজার ৫৪৩ জনের মৃত্যু এবং ৪ লাখ ৫২ হাজার ৮৯০ জন আক্রান্ত হয়েছিলো।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট ২৫ কোটি ২০ লাখ ৯৪ হাজার ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫০ লাখ ৮৭ হাজার ৪৭৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৩৩৩ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৩৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৫৮ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ২১৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১