আপডেট : ১২ November ২০২১
আগামী রোববার শুরু হচ্ছে এসএসসি ও দাথিল পরীক্ষা।এ পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলবে। ডিএমপি জানায়, রোববার সারা দেশে এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১