আপডেট : ১২ November ২০২১
চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাম- রুবেল, মাইনুল হক ও অর্পণ সরকার। কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৯ সেপ্টেম্বর ভোরে কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে পালসার ১৫০ সিসির একটি মোটরসাইকেল চুরি হয়। চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটির মালিক নিজে বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি চুরি মামলা করে। মামলাটি হওয়ার পর দ্রুত এর তদন্তে নামে কামরাঙ্গীরচর থানা পুলিশ। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ বিশ্বস্ত সোর্স নিয়োগ করা হয়। তিনি আরো বলেন, সোর্সের দেয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় কামরাঙ্গীরচর থানার বরিশুর ঘাট হইতে চোর চক্রের সক্রিয় সদস্য রুবেলকে গ্রেপ্তার করা হয়। রুবেলের দেয়া তথ্য মতে একই দিন ভোর সাড়ে ৫টায় দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে তার সহযোগী মাইনুলকে গ্রেপ্তার করে পুলিশ। মাইনুলের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৯টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা হতে তাদের আর এক সহযোগী অর্পণকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত হতে বাদীর চুরি যাওয়া পালসার ১৫০ সিসির মোটরসাইকেলসহ এপাসি আরটিআর ১৫০ সিসির আরও একটি চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান। গ্রেপ্তারকৃতদেরকে কামরাঙ্গীরচর থানার করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১