বাংলাদেশের খবর

আপডেট : ১২ November ২০২১

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে নির্বাচন দিতে হবে: পিপিপি


গণতন্ত্র প্রতিষ্ঠানের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছে পাকমন পিপলস পার্টি (পিপিপি)। তারা বলেন, আগে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তারপর নির্বাচন। দেশে গণতন্ত্রই যদি না থাকে তাহলে নির্বাচন দিয়ে কি হবে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে পিপিপি আয়োজিত এক কর্মী সভায় নেতারা এসব কথা বলেন।

দলের সভাপতি মো: জাহিদুল হক জাহেদ বলেন, আগ্রাসী শক্তিগুলোর বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে। কোন বিদেশী মদদ নয়,কোন জঙ্গিবাদ নয়, জাতিকে নিজস্ব ধ্যান ধারায় গণতান্ত্রিক উত্থান ঘটাতে হবে।

তিনি বলেন, ভারতীয় আগ্রাসনে দেশের নদ-নদীর অবস্থা শোচনীয় অবস্থায় রয়েছে। ভারত তার স্বার্থের জন্য ৫৪ টি নদীর উজানে বাঁধ নির্মাণ করেছে। যার কারণে বাংলাদেশের নদী গুলোতে প্রয়োজনীয় পানি পাচ্ছে না। আবার বন্যার সময় যখন এদেশে পানির প্রয়োজন হয় না, তখন ভারত বাঁধ খুলে দেয়ায় এদেশে উপকুলীয় এলাকা প্লাবিত হয়ে চরম ক্ষতির শিকার হয় মানুষ। ভারতের এ ধরনের আচারন বন্ধ করতে হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ড. আবু সাঈদ মো: সেলিম, সাংগঠনিক সম্পাদক আনওয়ারুল কবীর আলেকজেন্ডার, সিনিয়র সহকারী সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, অর্থ সম্পাদক মো: দেলোয়ার হেগাসেন, মাসুদুর রহমান, জামাল হোসেন আবদুল্লাহ, মিলন মিয়া, মো: সুজন শেখ কাইয়ূম প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১