বাংলাদেশের খবর

আপডেট : ১৪ November ২০২১

কেরানীগঞ্জে বসতবাড়িতে আগুন পুড়ে ছাই ৪টি ঘর


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের গোয়ালখালি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একই বাড়ির ৪ টি ঘর পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গতরাত শনিবার ১২টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট হয়ে এই ঘটনা ঘটে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার। খবর পেয়ে কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোঃ পরান জানান, আগুনের ঘটনায় আমাদের পাকের ঘর সহ বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে, আমরা নিঃস্ব হয়ে গেলাম। গেন্দু মিয়ার ছেলে আব্দুর রহিম জানান, আমাদের ঘরের আসবাবপত্র সহ সব পুড়ে ছাই হয়ে গেছে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফারুক আহমেদ ক্ষতিগ্রস্থ পরিবারের বরাত দিয়ে জানান, দুটি পরিবারের মোট চারটি ঘর পুড়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এতে প্রায় আনুমানিক ৮ -১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি আশংঙ্কা করেছে বলে জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১