বাংলাদেশের খবর

আপডেট : ১৫ November ২০২১

ধামরাইয়ে চলন্ত শ্রমিকবাহী বাসে আগুন, আহত ৭


ঢাকার ধামরাইয়ে গোলটেক্স নামের একটি পোশাক শ্রমিকবাহী চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ধামরাই ফায়ার সার্ভিসের এক ইউনিটের কয়েক মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় বাস থেকে তারাহুরো করে নামতে গিয়ে প্রায় ৬ থেকে ৭ জন আহত হয়েছে। তবে তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে চলে গেছেন। 

গতকাল রবিবার (১৪ নভেম্বর) রাতে দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ফায়ার সার্ভিসের পাশে এঘটনা ঘটে।

উপজেলার দেপাশাই গ্রামের সোহাগ জানায়, অফিস থেকে বাড়িতে যাচ্ছিলাম। ধামরাই ফায়ার সার্ভিস এর কাছে এসে দেখি একটি বাসে আগুন জ্বলছে। লোকজন তারাহুরো করে বাস থেকে নামছে। পরে শুনতে পেলাম ওই বাসের নাকি ব্রেক ফেইল হইয়ে গেছিলো। তাই রাস্তার ডিভাইডার এর সাথে লাগিয়ে দেয়। পরে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, হামজা ব্রাদার্স নামের পরিবহনের একটি বাস নবীনগরের দিকে যাচ্ছিলো। বাসটি কসমস এলাকায় পৌছলে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায়। আমরা পাঁচ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়-ক্ষতির পরিমান পরে জানানো হবে। এ ঘটনায় দ্রুত বাস থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী হালকা আহত হন। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়িতে চলে যান। এছাড়া বড় ধরনের কোন দূর্ঘটনা বা কেউ গুরুতর আহত হওয়ার কোন খবর আমরা পাইনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১