বাংলাদেশের খবর

আপডেট : ১৫ November ২০২১

মির্জাপুরে ১১ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক


টাঙ্গাইলের মির্জাপুরে ১১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া ফকিরপাড়া গ্রামের মৃত ফুল মিয়া শাহ’র ছেলে মো. সোহেল শাহ (২১)।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গাঁজা ক্রয়-বিক্রয়কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় দৌড়ে সোহেলকে আটক করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার সাথে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে হলুদ কস্টিপ দিয়ে মোড়ানো ১১টি প্যাকেট থেকে ১১ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লাখ দশ হাজার টাকা। এসময় আলমগীর নামের অপর ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে এই মাদকদ্রব্য খুচরা মূল্যে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলেও পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটক আসামী।

দেওহাটা ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব খান বলেন, আমরা খবর পেয়ে একজনকে আটক করেছি। আটককৃত ও পালিয়ে যাওয়া দুজন আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে সোমবার দুপুরে টাঙ্গাইল বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১