বাংলাদেশের খবর

আপডেট : ১৬ November ২০২১

মোংলায় জাহাজের ধাক্কায় কার্গোডুবি, নিখোঁজ ৩


মোংলা বন্দরের হারবাড়িয়ায় বানিজ্যিক কার্গোর ধাক্কায় কয়লাবোঝাই একটি কার্গো ডুবে গেছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে বাল্কহেডের তিন কর্মচারী।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বন্দরের হারবাড়িয়া ৯ নাম্বারে অবস্থানরত বিদেশী বানিজ্যিক জাহাজ এমভি এলিনা- বি থেকে কয়লা বোঝাই করে ঢাকার উদ্যোশে ছেড়ে যায় এমবি ফারদিন ১ বাল্কহেডটি। এসময় বিপরীত দিক থেকে বন্দর ত্যাগ করা বিদেশী বানিজ্যিক জাহাজ এমভি হ্যান্ডপার্কের সাথে ধাক্কা লাগে কয়লা বোঝাই বাল্কহেডটির।

এসময় স্টিভিডরিং কোম্পানী মেসার্স টি হক এর  লঞ্চ এসে লাইটারের দুই কর্মচারী ও এক আনসার সদস্যকে উদ্ধার করে। টি হক কোম্পানীর সুপার ভাইজর মো. লোকমান হোসেন এতথ্য নিশ্চিত করেন। দুর্ঘটনার পর  কোস্টগার্ড, নৌ বাহিনী ও বন্দরের সংশ্লিষ্ট শাখাকে জানালেও রাত বারোটার মধ্যে কারো সহযোগীতা না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বন্দরের হারবার বিভাগ জানায়, বাল্কহেডটি আংশিক ডুবেগেছে। এতে জাহাজ চলাচলের কোন প্রভাব পড়বে না। দ্রুত উদ্ধারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১