বাংলাদেশের খবর

আপডেট : ১৮ November ২০২১

বন্ধুত্বের বিজয় ক্রিকেট লিগ সিজন-৩ এর কোয়ালিফাই রাউন্ডের খেলা কাল

কোয়ালিফাই রাউন্ডের প্রথম ম্যাচে জাগ্রত ২৫ এর মুখোমুখি হবে উদ্দীপ্ত ২১ দল ছবি: বাংলাদেশের খবর


দেশের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভুমিকা পালন করছে স্বনামধন্য প্রতিষ্ঠান মাগুরা গ্রুপ। বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলাতেও তারা ভুমিকা রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় মাগুরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলমান স্কুল ও কলেজ ভিত্তিক ফেইসবুক গ্রুপের ‘স্পোর্টস ৪/৬’ এর আয়োজনে বন্ধুত্বের বিজয় ক্রিকেট লিগ সিজন-৩ এর কোয়ালিফাই রাউন্ডের ২টি ম্যাচ আগামীকাল শুক্রবার বুটেক্স ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচে জাগ্রত ২৫ এর মুখোমুখি হবে উদ্দীপ্ত ২১ দল। ২০ ওভারের খেলাটি শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে। ম্যাচটি উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা উক্ত ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে উত্তীর্ণ হবে।

দিনের ২য় খেলাটি শুরু হবে সকাল ১১টা ৩০ মিনিটে। দ্বিতীয় ম্যাচে বিজয় ১৬ দল খেলবে বীর বাঙ্গালী ৫২ এর বিপক্ষে। এই ম্যাচের জয়ী দল ফাইনালে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে আগামী ২৬ নভেম্বর মুখোমুখি হবে ১ম কোলিফাইয়ারের বিজেতা দলের।

উল্লেখ্য বন্ধুত্বের বিজয় ক্রিকেট লিগ সিজন-৩ টুর্ণামেন্টটি গ্রুপের সদস্যদের নিয়ে মোট ৭ টি দল গঠিত হয়। লীগ পর্বে অংশগ্রহণকারী দলগুলো হলো - বীর বাঙ্গালী ৫২, স্বাধীন বাংলা ৭১ , সংগ্রাম ২৬, জাগ্রত ২৫, অগ্নিশিখা ৬৯, উদ্বীপ্ত ২১, বিজয় ১৬। গ্রুপ পর্বের খেলা শেষে উদ্দীপ্ত ২১, জাগ্রত ২৫, বিজয় ১৬ এবং বীর বাঙ্গালী ৫২ কোয়ালিফাই পর্ব নিশ্চিত করেছে।

গ্রুপ পর্বের মোট পয়েন্ট তালিকা

  

দলের নাম  ম্যাচ জয় পরাজয়  সমতা  ফলাফল হয়নি পয়েন্ট টেবিল  রান রেট
উদ্বীপ্ত ২১ ৬ ৪ ১ ০ ১ ৯ ১.৭২১
জাগ্রত ২৫ ৬ ৩ ২ ০ ১ ৭ ১.৩০৯
বিজয় ১৬ ৬ ৩ ২ ০ ১ ৭ ০.৩৩১
বীর বাঙ্গালী ৫২ ৬ ৩ ২ ০ ১ ৭ ০.১৬০
সংগ্রাম ২৬ ৬ ২ ২ ০ ২ ৬ -০.২২৯
স্বাধীন বাংলা ৭১ ৬ ২ ৩ ০ ১ ৫ ০.৪৬০
অগ্নিশিখা ৬৯ ৬ ০ ৫ ০ ১ ১ -৪.৩৬৩

 

বিবিসিএল (সিজন-৩), পাওয়ার্ড বাই মাগুরা গ্রুপ এর সাথে খেলার অন্যান্য কো-স্পন্সর হল - বিরুলিয়া হাউজিং লিমিটেড, এ্য‌পিকাল ইন্টোরিয়র, ছাম্মি ফেব্রিক্স, বাংলা ক্যাট, এক্সোড অনলাইন ইন্টারনেট ও মুন টাচ ফার্নিচার।

মিডিয়া পার্টনার : T-Sports, enews71, Bangladesh News,দিন পরিবর্তন এবং দৈনিক বাংলাদেশের খবর।

সেমিফাইনাল ও ফাইনাল খেলার আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশের খবর, Bangladesh News, দৈনিক দিনপরিবর্তন সংবাদ পত্র ও সংশ্লিষ্ট অনলাইন পোর্টালে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১