আপডেট : ২১ November ২০২১
রাজধানীর বকশি বাজার সড়ক অবরোধ করে আন্দোলন করছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের ছাত্র-ছাত্রীরা। হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকির প্রতিবাদ ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে তারা। আজ রোববার (২১ নভেম্বর) সকাল ৯টায় হাফ ভাড়া, শিক্ষাথীকে ধর্ষণের হুমকির প্রতিবাদ ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, বাসের হেলপাররা তাদের সাথে অশালীন আচরণ করা হয়। শিক্ষার্থীদের বাসে ওঠানো হয় না। তাদের গায়ে হাত দেওয়া হয়। ঠিকানা, মৌমিতা ও প্রভাতীসহ বিভিন্ন বাসের হেলপাররা তাদের সাথে এই অশালীন আচরণ করে। তাদের এই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে মিছিল করতে থাকে। এর আগে শনিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করে জানান, হাফ ভাড়া দেয়ায় বাসের চালক ও হেলপার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন। অভিযোগকারী ওই ছাত্রী জানান, তিনি কলেজে যাওয়ার উদ্ধেশ্যে শনিরআখড়া থেকে ঠিকানা পরিবহনের বাসে উঠে। সেখান থেকে কলেজের ভাড়া ১০টাকা। কিন্তু তার কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হলে তিনি নিজেকে স্টুডেন্ট বলে ১০ টাকা ফেরত চাইলে হেলপার তার সাথে খারাপ ভাষায় কথা বলেন এবং নামার সময়ে তাকে ৫ টাকা দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের হুমকি দেন। যা প্রকাশযোগ্য নয়। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বাসটির নম্বর মনে রাখতে পারিনি। তিনি আরও জানান, প্রতিদিন তাদের এমন ভোগান্তিতে পড়তে হয় এবং বাসগুলো তাদের তুলতে চায় না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১