বাংলাদেশের খবর

আপডেট : ২২ November ২০২১

মুগদায় একই পরিবারের ৪ জন দগ্ধ


রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ আগুন লেগে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন।

আজ সোমবার (২২ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। চার জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জামাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ‘সকালে খবর পেয়ে দক্ষিণ মুগদার মাতবর গলির একটি বাসা থেকে দগ্ধদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় গ্যাসের লিকেজ ছিলো। দেশলাইয়ের কাঠি জ্বালালে আগুন ধরে যায়। এতে চার জন দগ্ধ হন। তবে তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১