বাংলাদেশের খবর

আপডেট : ২৪ November ২০২১

নটরডেমের শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক অবরোধ করে বিক্ষোভ


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছেন কয়েকশ শিক্ষার্থী।

আজ বুধবার বিকেল ৩টা থেকে তারা মতিঝিল, গুলিস্তান সড়কে অবরোধ করেন। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা ঘটনার সুষ্ঠু বিচার ও দোষী চালকের ফাঁসির দাবি জানাচ্ছেন।

মতিঝিল থানার ডিউটি অফিসার এস আই কলিমউদ্দিন বলেন, পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে। দুর্ঘটনায় জড়িত গাড়ির চালককে আটক করা হয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, আমরা ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট চালককে আটক করেছি। চালকের নাম রাসেল। মামলার প্রস্তুতি চলছে। গাড়িটিও জব্দ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১