বাংলাদেশের খবর

আপডেট : ২৫ November ২০২১

ময়লার গাড়ির ধাক্কায় আরও একজনের মৃত্যু


রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আহসান কবির খান (৪৫)।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির পাশে শাপলা ফার্নিচার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি রাইড শেয়ারিং অ্যাপের যাত্রী ছিলেন। রাইডারকেও খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১