বাংলাদেশের খবর

আপডেট : ২৬ November ২০২১

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক কারবারি নিহত


টেকনাফে র‍্যাপিড একশান ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছে।

নিহত কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ আঙ্গুল কাটা শফিক দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত ও মাদক কারবারি।

এ সময় ২০ হাজার পিস ইয়াবা এবং বিদেশী পিস্তলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ নভেম্বর) ভোর রাতে নাফ ট্যুরিজম পার্কের উত্তরে ১৪ নং ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১